বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সারের ডিলারশিপ নীতিমালা বাস্তবায়নে বাধা কেটে গেল

একই পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না, নতুন নীতিমালার কার্যকরী রূপ পেতে যাচ্ছে।

সারের ডিলারশিপ নীতিমালা বাস্তবায়নে বাধা কেটে গেল

একই পরিবারের একাধিক সদস্য সারের ডিলার বা বিক্রয় প্রতিনিধি হতে পারবেন না। সরকারের এই নীতিমালা বাস্তবায়নে আর কোনো বাধা নেই। বুধবার চেম্বার আদালত হাইকোর্টের একটি আদেশ স্থগিত করার ফলে নতুন নীতিমালার কার্যকরী রূপ পেতে যাচ্ছে।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, একই পরিবারের একাধিক ব্যক্তির ডিলারশিপের মাধ্যমে কৃষকদের জিম্মি করা ও অনিয়মের যে সিন্ডিকেট গড়ে উঠেছিল, তা বন্ধ করতে সরকারের উদ্যোগ আবার চালু হলো।

গত মঙ্গলবার, পাঁচজন ডিলারের একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারের সংশোধিত নীতিমালা স্থগিতের আদেশ দেন। রাষ্ট্রপক্ষ পরে আজ বুধবার চেম্বার আদালতে যায়। শুনানি শেষে চেম্বার বিচারপতি রেজাউল হক হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো পরিবারের একজনের সারের ডিলারশিপ বা বিক্রয় প্রতিনিধিত্ব থাকলে অন্য সদস্য এ ধরনের নিয়োগের জন্য আবেদন করতে পারবেন না। পরিবারের সদস্য হিসেবে বাবা, মা, স্বামী বা স্ত্রী, ছেলেমেয়ে, ছেলের স্ত্রী, নাতি-নাতনি, অবিবাহিত কন্যা এবং নির্ভরশীল ভাই-বোনকে বিবেচনা করা হয়েছে।

বিজ্ঞাপন