বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চুয়াডাঙ্গায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

চুয়াডাঙ্গায় ব্যবসায়ী মোহাম্মদ চয়নকে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্তরা পলাতক।

চুয়াডাঙ্গায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মোহাম্মদ চয়ন নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ওসমানপুর গ্রামে এ বর্বর ঘটনা ঘটে।

নিহত চয়নের পরিবার জানায়, স্থানীয় হেলাল নামের এক ব্যক্তি মঙ্গলবার সকালে তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সেখানে পৌঁছালে তাকে একটি ঘরে আটকে রেখে মারধর করা হয়।

অভিযুক্তরা চয়নের ছেলে মারুফের মোবাইলে ফোন করে দাবি করে যে, তার বাবার কাছে টাকা পাওনা রয়েছে। টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকে তারা। নির্যাতনের এক পর্যায়ে চয়ন অচেতন হয়ে পড়েন এবং দুপুরের দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুর পর ঘটনা ধামাচাপা দিতে অভিযুক্তরা ফোন করে দাবি করে যে, চয়ন আত্মহত্যা করেছেন। এরপর স্থানীয় একটি ভ্যানে করে তার মরদেহ আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ফেলে পালিয়ে যায়।

হাসপাতাল সূত্র জানায়, অজ্ঞাত ব্যক্তিরা মরদেহ রেখে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা এসে লাশটি শনাক্ত করেন।

নিহতের স্বজনরা দাবি করেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পর থেকে অভিযুক্ত হেলাল পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

বিজ্ঞাপন