বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে বাধ্য করার অভিযোগে মামলা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে বাধ্য করার অভিযোগে একজন গ্রেফতার।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে বাধ্য করার অভিযোগে মামলা

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো এবং তার ব্যক্তিগত সহকারীকে মারধরের অভিযোগে আব্দুস সালাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজ দেখে আব্দুস সালামকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।

এর আগে, মঙ্গলবার (৬ অক্টোবর) অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে রাজপাড়া থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএস নাজমুল হোসাইন।

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক জানান, ‘আপামর ছাত্র-জনতা’ পরিচয়ে একদল ব্যক্তি মিছিল নিয়ে জোর করে ক্যাম্পাসে তার কার্যালয়ে প্রবেশ করে। এ সময় তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের কাজ ঢাকার ঠিকাদারদের দেওয়ার অভিযোগ তোলা হয়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা সেকশন অফিসার ও উপাচার্যের পিএস নাজমুল হোসাইনকে মারধর করে এবং পরে আগে থেকে লিখে আনা পদত্যাগপত্রে উপাচার্যকে জোর করে স্বাক্ষর করায়।

ঘটনার সময় হামলাকারীরা কক্ষে কম্পিউটারের সিপিইউ এবং জরুরি যন্ত্রপাতি খুলে নিয়ে যায়। পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

বিজ্ঞাপন