মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শুরু

লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শুরু হয়েছে, ১৩১ জন বদলি করা হয়েছে।

প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শুরু

জনমনের নেতিবাচক ধারণা থেকে বের হতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে ১৩১ জনকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বদলি কার্যক্রম উদ্বোধনের পর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, "সাবরেজিস্ট্রার পদে বদলি-পদায়ন নিয়ে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা আছে। রাতারাতি সব পাল্টে ফেলা সম্ভব নয়। কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে, সে কাজ আজ শুরু হলো।"

আইনমন্ত্রী উল্লেখ করেন, ঢাকায় পোস্টিংকে প্রাইস পোস্টিং হিসেবে ধরা হয়। তিনি জানান, "ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি অফিসের জন্য সারাদেশের ১৩১ জনের মধ্যে ১৮ জনকে লটারির মাধ্যমে প্রথম ধাপে বাছাই করা হয়েছে।"

বদলিকৃতদের মধ্যে দক্ষতা দেখে গুরুত্বপূর্ণ সাবরেজিস্ট্রি অফিসে বদলি করা হবে। তিনি সতর্ক করেন, "বদলিকৃত স্থানে এসেই যদি কেউ দুর্নীতি শুরু করে, তাহলে তাকে সরিয়ে দেয়ার ব্যবস্থা নেওয়া হবে।"

সাংবাদিকদের কাছে সাবরেজিস্ট্রারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলেও জানান আইনমন্ত্রী।

বিজ্ঞাপন