মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা: আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার পরিবেশ তৈরি হয়নি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানিয়েছেন, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার পরিবেশ তৈরি হয়নি।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা: আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার পরিবেশ তৈরি হয়নি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার মতো পরিবেশ তৈরি হয়নি। তিনি আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

জাহেদ উর রহমান জানান, আওয়ামী লীগকে এগিয়ে আসতে হলে আগে দায় স্বীকার করতে হবে। তিনি বলেন, সরকার চাঁদাবাজদের কোনভাবেই প্রশ্রয় দিচ্ছে না এবং দোষীদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।

এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, সরকার বাধ্য হয়ে দাম বাড়িয়েছে। তিনি স্বীকার করেন, জনপ্রত্যাশা পূরণ না হলে সরকারের ওপর মানুষের সমর্থন কমবে।

রাজধানীর হোটেল ইন্টরকন্টিনেন্টালে বেঅফ বেঙ্গলের সেমিনারে তিনি বলেন, রিকনসিলেশন ছাড়া সমাজ বিভক্ত থাকবে। আওয়ামী লীগের রিকনসিলিয়েশনের দরকার ছিল, কিন্তু সেই পরিবেশ তৈরি হয়নি।

তিনি আরও বলেন, শেখ হাসিনা এখনো হুমকি দিচ্ছেন এবং আওয়ামী লীগের রিকনসিলিয়েশন নিয়ে আলোচনা প্রয়োজন।

মিরপুরের ঘটনায় প্রশাসনের কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, চাঁদাবাজি বা দখলদারির অভিযোগে সরকার কোনো ছাড় দিচ্ছে না।

তিস্তা পরিকল্পনায় দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত জনস্বার্থেই নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাংবাদিকদের মারধরের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তথ্য উপদেষ্টা।

বিজ্ঞাপন