মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭ ইরানি এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞা

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ২৭টি এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা মঙ্গলবার থেকে কার্যকর হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৭ ইরানি এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞা

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সবগুলো এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অর্থমন্ত্রী স্কট বেসনেট জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা মঙ্গলবার থেকেই কার্যকর হবে।

বেসনেট বলেন, বৈশ্বিক আকাশসীমা সকল ইরানি এয়ারলাইনসের জন্য বন্ধ করে দেওয়া হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, প্রায় দুই সপ্তাহ আগে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট ২৭টি ইরানি এয়ারলাইনসকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে।

তিনি আরও জানান, ইরানের ওপর এই নিষেধাজ্ঞার বিষয়ে চীনের সঙ্গেও আলোচনা হয়েছে। আগামী দুই দিনের মধ্যে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করছেন।

বিবিসি জানায়, সি জিনপিংয়ের এ সফরে ইরানের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা হতে পারে।

সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র সরকার ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার একটি পরিকল্পনা ঘোষণা করে। এই পরিকল্পনার আওতায় ব্যাংকিং ও বাণিজ্য খাত, প্রযুক্তি, বিমান চলাচল এবং শিপিং খাতকে লক্ষ্যবস্তু করা হয়।

বিজ্ঞাপন