সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নাটোরে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে চালক নিহত

নাটোরে অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে চালক স্বপন চন্দ্র নিহত।

নাটোরে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে চালক নিহত

নাটোরে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অ্যাম্বুলেন্সের চালক স্বপন চন্দ্র নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত স্বপন চন্দ্র বগুড়ার শেরপুর থানার ভাটরা গ্রামের মৃত গোবর্ধন চন্দ্রের ছেলে। পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন চন্দ্র রাতে নাটোর থেকে রোগী নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রোগী রেখে রাজশাহী থেকে নাটোরে ফিরছিলেন তিনি। চাঁদপুর এলাকায় পৌঁছানোর পর নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটির সঙ্গে সংঘর্ষ করে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই স্বপন চন্দ্র নিহত হন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় ট্রাক ও অ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে, তবে ট্রাকের চালক দুর্ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ওসি জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন