সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৭, মামলা ৫৫

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫২৭ জন গ্রেফতার, ৫৫টি মামলা দায়ের।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৭, মামলা ৫৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগে ৪৩, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৬৩, তেজগাঁওয়ে ৭৯, মিরপুরে ১৪৬, গুলশানে ৪১, উত্তরা বিভাগে ৪৫ এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে একটি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গানপাউডার, ২৫০ গ্রাম পেট্রোল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, ৭টি টিনের টুকরা, ১০ টুকরা কসটেপ, ১০৪টি পেরেক ও একটি বিস্ফোরিত ককটেলের টিনের অংশবিশেষ উদ্ধার করা হয়।

এছাড়া ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানে একটি প্রাইভেটকার, তিনটি চাকু, একটি চাপাতি, একটি ছোট কাঁচি, একটি কাটার, ১৪টি মোবাইল ফোন ও একটি নাইলনের রশিও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, অভিযানে দুটি ইয়াবা তৈরির মেশিন, ২ হাজার ৬০০ গ্রাম বিভিন্ন ধরনের রাসায়নিক, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল এবং ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ১ হাজার ৫০০ গ্রাম উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় দুইজন ভিকটিমকেও উদ্ধার করা হয়। রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানায় ডিএমপি।

বিজ্ঞাপন