শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মিশিগানে প্রশিক্ষণ ফ্লাইটে এফ-সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত

মিশিগানে প্রশিক্ষণ ফ্লাইটের সময় এফ-সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিরাপদে বেরিয়ে আসেন।

মিশিগানে প্রশিক্ষণ ফ্লাইটে এফ-সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে এফ-সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাইলট দুর্ঘটনার সময় ইজেক্ট করে বেঁচে যান।

১৮ সেপ্টেম্বর শুক্রবার নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি ডেট্রয়েট থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে উড়ছিল। অজ্ঞাত কারণে এটি মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে।

পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং সৌভাগ্যবশত যুদ্ধবিমানটি জনবসতি থেকে দূরে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার কারণ হিসেবে ধারণা করা হচ্ছে যে, পাখির ঝাঁকের সাথে সংঘর্ষের ফলে এটি ঘটতে পারে। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

এফ-সিক্সটিন ফাইটার জেটটি টেক্সাসের জয়েন্ট বেজ সান আন্তোনিওতে মোতায়েন ছিল।

বিজ্ঞাপন