বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া পাইপ উদ্ধার, মামলা দায়ের

মহেশখালীতে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া তামার পাইপ উদ্ধার করেছে পুলিশ।

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের চুরি হওয়া পাইপ উদ্ধার, মামলা দায়ের

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি হওয়া ৪৮ কেজি তামার তৈরি চিকন পাইপ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত সোয়া ১১টার দিকে এসব পাইপ উদ্ধার করা হয়।

মহেশখালী উপজেলার কালামারচড়া ইউনিয়নের চালিয়াতলী বাজার সিএনজি স্টেশনসংলগ্ন এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করে কালামারচড়া পুলিশ ফাঁড়ি। এ সময় গাড়ির বনেটের ভেতর থেকে সাত বান্ডেল তামার চিকন পাইপ উদ্ধার করা হয়।

পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উদ্ধার করা পাইপগুলোর মোট ওজন ৪৮ কেজি। একইসঙ্গে ঢাকা মেট্রো-গ-১২-১৯০১ নম্বরের একটি পুরোনো সিলভার রঙের প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর মহেশখালী থানায় মামলা দায়ের করা হয়। মামলায় মো. ফাহিম, সুলতান প্রকাশ মিয়া, আবদুর রাজ্জাক, বদী আলম, রিদুয়ান ও মো. হেলালসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩৭৯, ৪১১ ও ৩৪ ধারায় দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন