বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কেরাণীগঞ্জে পাটালি গ্রুপের সদস্য মো. ফরহাদকে হত্যা

কেরাণীগঞ্জের আরশিনগরে পাটালি গ্রুপের সদস্য মো. ফরহাদকে হত্যা করা হয়েছে।

কেরাণীগঞ্জে পাটালি গ্রুপের সদস্য মো. ফরহাদকে হত্যা

ঢাকার কেরাণীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো. ফরহাদ হোসেন নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ফরহাদ রায়ের বাজারের সন্ত্রাসী পাটালি গ্রুপের সদস্য ছিলেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এই হত্যাকাণ্ড ঘটে।

গুরুতর আহত অবস্থায় ফরহাদকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফরহাদের বন্ধুদের দাবি, তিনি মাছ ও কাপড়ের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরহাদ আজ দুপুরে চুল কাটানোর জন্য বসিলা ব্রিজ সংলগ্ন আরশিনগর একটি সেলুনের সামনে গেলে সাব্বিরের নেতৃত্বে সাগর, হাবিব, আরমানসহ কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হামলাকারীরা ফরহাদকে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়।

ফরহাদের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানার দুলারহাট গ্রামে। তিনি কেরানীগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন