বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রংপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ২০ দিন কারাদণ্ড

রংপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ২০ দিন কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রংপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ২০ দিন কারাদণ্ড

রংপুরের কাউনিয়ায় মাদক সেবনের দায়ে দুই যুবককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংকন পাল। দণ্ডপ্রাপ্তরা হলেন—হরিশ্বর এলাকার শফিকুল ইসলামের ছেলে অন্তর বাবু (২১) এবং একই এলাকার মকবুল হোসেনের ছেলে মো. আশিক মিয়া (২০)।

আদালত সূত্রে জানা গেছে, দুপুরে হরিশ্বর এলাকায় অভিযান চালিয়ে অন্তর বাবু ও আশিক মিয়াকে মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে অন্তর বাবুর বিরুদ্ধে ৬২/২০২৬ নম্বর এবং আশিক মিয়ার বিরুদ্ধে ৬৩/২০২৬ নম্বর মামলায় প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন বিচারক।

বিজ্ঞাপন