সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট সাময়িক বন্ধ

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট কারিগরি ত্রুটির কারণে সাময়িক বন্ধ রয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট সাময়িক বন্ধ

বাগেরহাটে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কারিগরি ত্রুটির কারণে ২য় ইউনিট সাময়িকভাবে বন্ধ রয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) কেন্দ্রের মানব সম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কারিগরি ত্রুটির কারণে রোববার বেলা ১১টা থেকে ২য় ইউনিট সম্পূর্ণ বন্ধ রয়েছে। ২য় ইউনিট পুনরায় চালু হতে অন্তত চার দিন সময় লাগবে।

তবে প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে এবং সেখান থেকে নিয়মিত জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট মিলিয়ে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ২য় ইউনিট বন্ধ থাকায় ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে।

বিজ্ঞাপন