রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

শি জিনপিং: মধ্যপ্রাচ্যের যুদ্ধ 'গুরুতর ক্ষতি' করেছে

শি জিনপিং বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আন্তর্জাতিক স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শি জিনপিং: মধ্যপ্রাচ্যের যুদ্ধ 'গুরুতর ক্ষতি' করেছে

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এই অঞ্চলের মানুষের জন্য 'গুরুতর ক্ষতি' বয়ে এনেছে। তিনি শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে এ মন্তব্য করেন।

শি জিনপিং আরও বলেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে এবং এই যুদ্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে রয়টার্স জানায়, শি'র বক্তব্যে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ব্রিকস সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ বিভিন্ন দেশের নেতারা অংশ নেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে শি জিনপিংয়ের এই মন্তব্য আসে, যখন ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ও আঞ্চলিক অস্থিরতা বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি বাজারে প্রভাব ফেলছে।

বিজ্ঞাপন