রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষ্যে আগামী ১৪ সেপ্টেম্বর আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। সংগঠনটি গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব এবং জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে কওমি ছাত্র ঐক্য পরিষদ উল্লেখ করেছে, "ব্রাহ্মণবাড়িয়া ঐতিহাসিকভাবে ইসলাম, ইলম, আলেম-ওলামা ও ধর্মীয় মূল্যবোধের এক সমৃদ্ধ জনপদ। এ জেলার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ ধর্মীয় মূল্যবোধ ও জনসাধারণের ধর্মীয় অনুভূতির সঙ্গে জড়িত।" তারা দাবি করেছে, কলেজে গানের কনসার্ট আয়োজন শিক্ষার পরিবেশ, সামাজিক শৃঙ্খলা, জননিরাপত্তা এবং এলাকার ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

কওমি ছাত্র ঐক্য পরিষদের স্মারকলিপিতে অতীতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা উল্লেখ করে বলা হয়, "বিভিন্ন কনসার্ট ও গানের অনুষ্ঠানে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা উপেক্ষা করার সুযোগ নেই।" তারা বিশেষভাবে উল্লেখ করেছে, গত ১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোর ফলে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ঘটে।

এছাড়া, ৩০ মে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে 'বনলতা এক্সপ্রেস' সিনেমার প্রদর্শনীও কওমি শিক্ষার্থীদের বাধায় বন্ধ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন