বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা, শিল্পীদের প্রতিবাদ

শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় শিল্পীদের তীব্র প্রতিবাদ।

শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা, শিল্পীদের প্রতিবাদ

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, শারীরিক হেনস্তা ও অপমানের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দৃশ্যমাধ্যম সমাজ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রকাশিত এক বিবৃতিতে হামলায় জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ১২২ জন শিল্পী।

বিবৃতিতে বলা হয়, ‘একজন শিল্পীকে তাঁর রাজনৈতিক অবস্থান কিংবা মত প্রকাশের কারণে আক্রমণের লক্ষ্যবস্তু করা নিন্দনীয়। এটি মতের স্বাধীনতা, মানবাধিকার ও মানবিক মর্যাদার ওপর সরাসরি আঘাত।’

শিল্পীরা আরও জানান, ‘মর্যাদাপূর্ণ ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে বাঁধনের ওপর হামলা বিশ্বমঞ্চে দেশের মর্যাদা ক্ষুণ্ন করেছে।’

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘রাজনৈতিক মতের বিরোধিতা কখনো সহিংসতার লাইসেন্স হতে পারে না। একজন নারী শিল্পীর গায়ে হাত তোলা এবং প্রকাশ্যে হেনস্তা করা নিছক সহিংসতা।’

শিল্পীরা বলেন, ‘শিল্পীর শরীর কোনো রাজনৈতিক প্রতিশোধের ক্ষেত্র নয় এবং শিল্পীর কণ্ঠ কোনো ভয়ের কাছে জিম্মি নয়। মতের বিরুদ্ধে মত আসুক, যুক্তির বিরুদ্ধে যুক্তি আসুক; কিন্তু সহিংসতা নয়।’

বিজ্ঞাপন