শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

নতুন বিনিয়োগের জন্য রাষ্ট্রায়ত্ত সম্পদের ব্যবহার শুরু

রাষ্ট্রায়ত্ত অব্যবহৃত সম্পদে নতুন বিনিয়োগের জন্য ইনভেস্ট বাংলাদেশের খসড়া নীতিমালা প্রণয়ন হয়েছে।

নতুন বিনিয়োগের জন্য রাষ্ট্রায়ত্ত সম্পদের ব্যবহার শুরু

সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে ইনভেস্ট বাংলাদেশ খসড়া নীতিমালা প্রণয়ন করেছে।

এই নীতিমালার উদ্দেশ্য হলো এসব সম্পদের হস্তান্তর বা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়া নিশ্চিত করা। ইনভেস্ট বাংলাদেশ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রুগ্ণ, অকার্যকর বা বন্ধ রাষ্ট্রায়ত্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অব্যবহৃত সম্পদকে উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে শিল্প উৎপাদন বাড়ানো, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত নীতিমালায় রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সম্পদের যথাযথ যাচাই ও মূল্যায়ন, উপযুক্ত লেনদেন কাঠামো নির্ধারণ এবং দেশি-বিদেশি বিনিয়োগকারী আকর্ষণের বিষয়টি গুরুত্ব পাবে।

এছাড়া, স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় বিনিয়োগকারী নির্বাচনের জন্য ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে।

বিজ্ঞাপন