রাজধানীর লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার রুমের পাশের বারান্দায় মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লালবাগের বিসি দাস স্ট্রিটের ওই ভবনে অভিযান শুরু করে পুলিশ। দীর্ঘ সময় অভিযান চালানোর পর শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ওয়াসিম রনির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত ব্যবসায়ী ওয়াসিম রনির বন্ধু মাসুম চৌধুরীকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাসুম রনির কাছ থেকে তিন লাখ টাকা ধার নিয়েছিল। টাকা ফেরত দেওয়ার চাপ দিলে রনিকে ডেকে নিয়ে যায় সে।
পুলিশের ধারণা, মাসুম রনিকে হত্যা করে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।