মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশের জন্য বিলিয়ন ডলারের বোয়িং উড়োজাহাজ চুক্তি

বাংলাদেশ বিলিয়ন ডলারের বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে, চুক্তি স্বাক্ষরিত হয়েছে ট্রাম্প ও তারেক রহমানের মধ্যে।

বাংলাদেশের জন্য বিলিয়ন ডলারের বোয়িং উড়োজাহাজ চুক্তি

বাংলাদেশ বিলিয়ন ডলারের বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর এই চুক্তিকে ‘অসাধারণ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে জানান, চলতি সপ্তাহেই এই চুক্তি সম্পন্ন হয়েছে।

গোর বলেন, বাংলাদেশ এই চুক্তির আওতায় বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে। তিনি ট্রাম্প সরকারের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে তিনি সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্ট।

সার্জিও গোর আরও বলেন, ট্রাম্প বেশি পারিশ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিকে চাঙা করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

এর আগে, গত ৩০ জুলাই তিন দিনের সফরে ঢাকা এসেছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।

বিজ্ঞাপন