মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ৭ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে, বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন