এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকা বিভাগে ৪৪৯ জন, বরিশাল বিভাগে ১২৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১৬ জন, খুলনা বিভাগে ২৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৮১ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, সিলেট বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ পর্যন্ত চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৮৩ জনে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৩ জনের মৃত্যু হয়েছে।