দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১,২৫৬ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৯৭৩ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮৭৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আক্রান্ত শিশুদের মধ্যে বেশিরভাগেরই বয়স পাঁচ বছরের নিচে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।
এদিকে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির আওতায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন স্বাস্থ্য সংগঠন। তারা সতর্ক করে দিয়েছে যে, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।