সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৭৯৪ জনে

নেপালে পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে পৌঁছেছে।

নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৭৯৪ জনে

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৭৯৪ জনে পৌঁছেছে। নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার থেকে রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের হিসাব অনুযায়ী এই সংখ্যা জানানো হয়েছে।

দুর্যোগের পর উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধানে কাজ করছে। ধ্বংসস্তূপ ও দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকাজ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন