সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাসাবোতে ঝুট গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার

রাজধানীর বাসাবোতে ঝুট গোডাউনে আগুন, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসাবোতে ঝুট গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার

রাজধানীর খিলগাঁও ধানাধীন বাসাবো এলাকায় ঝুট তুলার একটি টিনশেড গোডাউনে আগুন লেগেছে। রোববার দুপুরের আগে এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সার্ভিস সূত্রে জানা যায়, বেলা ১১টা ৫৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।

১২টা ৪ মিনিটে খিলগাঁও ফায়ার স্টেশনের ইউনিট দুটি সেখানে পৌঁছায় এবং ১২টা ২৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

বিজ্ঞাপন