রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ-মালয়েশিয়ার উন্নয়নে অংশীদারিত্বের আহবান স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ও মালয়েশিয়ার অংশীদারিত্বের আহবান জানিয়েছেন।

বাংলাদেশ-মালয়েশিয়ার উন্নয়নে অংশীদারিত্বের আহবান স্বাস্থ্যমন্ত্রীর

বাংলাদেশ ও মালয়েশিয়ার শান্তি ও উন্নয়নে একে অপরের অংশীদার হওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৯ আগস্ট) রাতে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিএমসিসিআই) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব দীর্ঘ সময়ের, যা পারস্পরিক আস্থার ওপর স্থাপিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফর এ বন্ধুত্বকে আরও মজবুত করেছে। তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা মালয়েশিয়ার উদ্যোক্তাদের সাথে সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছেন।

তিনি মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানান যে, সম্পর্ক অব্যাহত রাখতে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমান বাংলাদেশের সাথে মালয়েশিয়ার দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করেন।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফরের তাৎপর্য তুলে ধরেন এবং বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রশংসা করে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

বিজ্ঞাপন