বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

গাজীপুরে তরুণীর নিথর দেহের রহস্য উন্মোচন, পুলিশ জানায়

গাজীপুরের তরুণী নিথর অবস্থায় মোটরসাইকেলে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ জানায়, তিনি সুস্থ আছেন।

গাজীপুরে তরুণীর নিথর দেহের রহস্য উন্মোচন, পুলিশ জানায়

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে মোটরসাইকেলে এক তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার ঘটনায় রহস্যের অবসান ঘটেছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পুলিশ জানায়, ওই তরুণী জীবিত ও সুস্থ আছেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ, দক্ষিণ বিভাগ) এসএম শফিকুল ইসলাম বলেন, তরুণীটি পারিবারিক চাপের কারণে বাসা থেকে বের হয়ে একটি বারে মদ পান করে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তার চাচা তাকে সেখান থেকে নিয়ে যান।

শনিবার দুপুরে পুলিশ জানায়, মোটরসাইকেলে থাকা তরুণীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তাকে টঙ্গী পশ্চিম থানায় ডাকা হলে তিনি থানায় এসে ঘটনার বিস্তারিত জানান।

পুলিশের কর্মকর্তারা জানান, তরুণীসহ মোটরসাইকেলে থাকা দুজন উত্তরার জসীমউদ্দীন এলাকা থেকে যাত্রা শুরু করেন। তাদের গন্তব্য ছিল টঙ্গী, কিন্তু তারা সেখানে না গিয়ে মিরপুরে এক বান্ধবীর বাসায় অবস্থান করেন।

এসএম শফিকুল ইসলাম বলেন, ‘মেয়েটির সঙ্গে কথা বলার পর নিশ্চিত হয়েছি যে, সে সুস্থ আছে এবং কোনো ধরনের সমস্যার মধ্যে নেই।’

তরুণী জানান, পারিবারিক চাপের কারণে তিনি বাসা থেকে বের হয়ে জসীমউদ্দীনের একটি বারে যান এবং সেখানে নিজেই মদ পান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে তিনি তার চাচাকে ফোন দেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তরুণী থানায় এসে জানান, ‘আমার সাবেক স্বামী আমার মারা যাওয়ার তথ্য ছড়িয়েছে। এ জন্যই আমি থানায় এসেছি আপনাদের বলতে—আমি মরিনি।’

মুফতি মনোয়ার হোসেন নামের এক ব্যক্তি মোটরসাইকেলটিকে আব্দুল্লাহপুর থেকে টঙ্গী পর্যন্ত অনুসরণ করেন এবং সন্দেহজনক দৃশ্য দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার চেষ্টা করেন। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলের আরোহীদের শনাক্ত করে।

বিজ্ঞাপন