বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
রাজনীতি

পটুয়াখালীতে যুবদলের পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল

পটুয়াখালীতে যুবদলের পদবঞ্চিত নেতাদের ঝাড়ু মিছিল, আংশিক কমিটি বাতিলের দাবি।

পটুয়াখালীতে যুবদলের পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটিকে ‘পকেট কমিটি’ দাবি করে পদবঞ্চিত নেতা-কর্মীরা ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে দশটায় এই মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভের সময় বক্তারা জানান, "আমরা যেখানে মাদকের বিরুদ্ধে কথা বলি, সেখানে যৌথ বাহিনীর হাতে মাদকসহ আটক একজনকে কমিটিতে রাখা হয়েছে। আমরা এ কমিটি প্রত্যাখ্যান করি এবং তদন্তপূর্বক নেতাদের মূল্যায়ন করে ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেওয়ার দাবি জানাই।"

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তৃণমূল যুবদলের নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে এ কমিটি গঠন করা হয়েছে। তারা দ্রুত কমিটি পুনর্গঠন করা না হলে কঠোর কর্মসূচির দেওয়ার হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবদলের ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয় গত ২৬ আগস্ট। এতে সভাপতি হিসেবে গাজী রাসেদ সামস্ এবং সাধারণ সম্পাদক হিসেবে গাজী আতাউর রহমানের নাম রয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন