রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ বিকেল তিনটা থেকে শুরু হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ, ২৭ আগস্ট, বিকেল তিনটা থেকে শুরু হবে।

এই অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া এবং জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়াসহ কয়েকটি বিল তোলার পরিকল্পনা রয়েছে। সংসদীয় স্থায়ী কমিটি গঠনও হতে পারে আজকের অধিবেশনে।

চলমান বিদ্যুৎ, গ্যাস ও সার সংকটের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। অধিবেশন শুরু হওয়ার আগে কার্যউপদেষ্টা কমিটি নির্ধারণ করবে, এই অধিবেশন কত দিন চলবে।

অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংসদ এলাকা এবং এর চারপাশে সভা-সমাবেশ, মিছিল ও সব ধরনের বিক্ষোভ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞাপন