বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিয়ে পুরো উল্টো পথে হাঁটছে। তিনি সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে সরকার গণ-আন্দোলনের মুখে পড়বে।
নাহিদ ইসলাম বুধবার (২৬ আগস্ট) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এক বৈঠক শেষে এ মন্তব্য করেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ২৯ মিন্টো রোডের বাসভবনে।
তিনি বলেন, আগামী ৩০ আগস্ট লংমার্চে সাধারণ মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং গ্যাস ও বিদ্যুতের সংকটজনিত জনদুর্ভোগের বিষয়ে বিরোধী দলের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জামায়াত-এনসিপির উদ্বেগ প্রকাশ করা আইনগুলো বাস্তবায়নে সরকার ব্যর্থ হয়েছে।