গুম প্রতিরোধে আগামী ৩০ আগস্ট শাহবাগ থেকে সংসদ অভিমুখে পদযাত্রা করবে বিরোধী দলীয় জোট। এর পর স্পিকারকে গুম প্রতিরোধে স্মারকলিপি প্রদান করা হবে।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে এ তথ্য জানান এর সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বৈঠকে বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের থেকেও দুর্বল আইন নিয়ে আসছে বিএনপি সরকার। এ কারণে ৩০ আগস্ট পদযাত্রা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।