সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
রাজনীতি

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে, যেখানে গুম প্রতিরোধ আইনসহ কয়েকটি বিল উত্থাপন হবে।

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

আজ বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে। বেলা তিনটায় শুরু হবে এই অধিবেশন।

এবারের অধিবেশনে গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং জাতীয় মানবাধিকার কমিশন আইনের খসড়াসহ বেশ কয়েকটি বিল উত্থাপন করা হবে। সংসদীয় স্থায়ী কমিটি গঠনের বিষয়টিও অগ্রাধিকার পাবে।

সংসদ সচিবালয় জানিয়েছে, এবারের অধিবেশন সাধারণত দীর্ঘ হবে না। অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটি অধিবেশনের মেয়াদ ঠিক করবে। সব মিলিয়ে, এই তৃতীয় অধিবেশন ১০–১১ কার্যদিবস চলতে পারে।

এখন পর্যন্ত গুম প্রতিরোধ ও প্রতিকার এবং জাতীয় মানবাধিকার কমিশন বিলসহ তিনটি বিল সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট শাখায় জমা হয়েছে। আরও কয়েকটি বিল আসার কথা রয়েছে।

মানবাধিকার কমিশনসহ বেশ কয়েকটি আইনের খসড়া নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তাই অধিবেশনে বিল দুটি নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে বিতর্ক এবং যুক্ত-তর্ক উত্থাপন হতে পারে।

এছাড়া বিদ্যুৎ-গ্যাস এবং সারসংকটের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও সংসদে বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন