শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে কুমিল্লায় ১৫ বছরের কিশোরীর লাশ উদ্ধার, হত্যার সন্দেহ যুক্তরাষ্ট্রের উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ইসাইয়াস ইউক্রেনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, আহত ১৮ ক্রামাতোরস্কে রাশিয়ান হামলায় ৩৩ জন নিহত
অপরাধ

পায়রা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের ওপর হামলা, আহত ১২

পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের ওপর হামলায় ১২ জন আহত হয়েছে।

পায়রা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের ওপর হামলা, আহত ১২

পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে বটতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে।

শ্রমিকদের অভিযোগ, ধানখালী ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধার নেতৃত্বে ৭ থেকে ৮ জন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত ৫ জন শ্রমিককে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রেজাউল প্যাদা (৪০), হীরন প্যাদা (৩৫), ইমাম প্যাদা (৩০), খোকন (২৫) ও হাসান (২০) রয়েছেন।

শ্রমিকরা জানান, তারা সকাল ১১টা থেকে সরকার নিবন্ধিত সংগঠন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যদের অন্তর্ভুক্ত করার দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন। বিকেল ৩টার দিকে পুলিশ তাদের আন্দোলন সাময়িকভাবে স্থগিত করতে বলে।

তবে, আন্দোলনকারীরা বিচ্ছিন্নভাবে বটতলা বাজারে অবস্থান করছিলেন, যেখানে হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে তপন মৃধা বলেন, ‘ঘটনাস্থলে প্রশাসনের লোকজন ছিল। তারা যদি বলে আমি মারধরে জড়িত ছিলাম তাহলে আমি অপরাধী। মারধরের পর ঘটনা শুনে আমি সেখানে গিয়েছি।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন