বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্থানীয়দের উদ্ধার চেষ্টা ব্যর্থ হয়েছে।

খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নে বজ্রপাতে একসাথে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উচিংমং মারমা ও তার স্ত্রী হ্লাপাই মারমা। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় উচিংমং মারমা ও হ্লাপাই মারমা ঝিরি গোসল করছিলেন। বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বজ্রপাতে আহত হওয়ার পর তারা দ্রুত উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় কার্বারী নয়ন কুমার ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আকস্মিক বজ্রপাতে তাদের দুজনের মৃত্যু হয়।’

এ বিষয়ে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরীকে একাধিক ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি।

বিজ্ঞাপন