বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

জাতীয় দলের ফুটবলার আল-আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ

আল-আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা, ঘটনার সূত্রপাত মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টে।

জাতীয় দলের ফুটবলার আল-আমিনকে ১৫ ম্যাচ নিষিদ্ধ

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার আল-আমিনকে ১৫ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া ম্যানেজার সাদমান সাকিবের বরাত দিয়ে বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

গত জুনে মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতি টুর্নামেন্টে মারামারির ঘটনার জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার ফলে আল-আমিন ফিফা টায়ার-১ ম্যাচ, আন্তর্জাতিক ও জাতীয় দলের পরবর্তী ১৫ ম্যাচ খেলতে পারবেন না।

এটি সাম্প্রতিক সময়ে কোনো বাংলাদেশি ফুটবলারের জন্য সবচেয়ে বড় নিষেধাজ্ঞা হিসেবে চিহ্নিত হয়েছে। একই সঙ্গে, আরেক ফুটবলার মিরাজুলকেও দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। জুনে মালদ্বীপের মাঠে বাংলাদেশি খেলোয়াড়দের সঙ্গে স্থানীয় খেলোয়াড়দের সংঘাত-মারামারির ঘটনা ঘটে।

১৯৮৯ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ গেমসে রেফারিকে লাঞ্ছিত করার জন্য বাংলাদেশ দলের তৎকালীন অধিনায়ক ইলিয়াস হোসেনকে এক বছর নিষিদ্ধ করা হয়েছিল।

বিজ্ঞাপন