সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
খেলাধুলা

ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক বিজয়ে জামায়াত আমিরের অভিনন্দন

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছেন।

ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক বিজয়ে জামায়াত আমিরের অভিনন্দন

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দল শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করে ঐতিহাসিক জয় অর্জন করেছে। বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান এই বিজয়ে দলের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

রোববার (১৬ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, "ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম। ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের এই লাল-সবুজ বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ, গৌরব ও মর্যাদার।"

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, খেলোয়াড়দের চ্যালেঞ্জিং মেন্টাল স্ট্রেন্থ, এক্সেলেন্ট টিম স্পিরিট, সহনশীলতা এবং অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমেই এই অবিস্মরণীয় জয় সম্ভব হয়েছে।

তিনি বলেন, "কঠিন পরিস্থিতিতেও আমাদের ক্রিকেটাররা মাঠে যে ধৈর্য ও লড়াইয়ের মানসিকতা প্রদর্শন করেছেন, তা সত্যি প্রশংসনীয়।"

জামায়াত আমির আশা প্রকাশ করেন যে, এই ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ও মর্যাদা বাড়াতে সক্ষম হবেন।

বিজ্ঞাপন