রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল রাজধানীতে সন্ত্রাসীদের হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর বাগেরহাটে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার পাকিস্তানে বিস্ফোরণে ১২ নিরাপত্তা কর্মী নিহত, ৩০ আহত এথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, তিগ্রায়ে সংঘর্ষ বৃদ্ধি পাকিস্তানের দেরা ইসমাইল খানএ আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ মানিকগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে নৌকা ডুবির ঘটনায় ৪১ জনের মৃত্যু মানিকগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ৪
আন্তর্জাতিক

সিরিয়ায় বাশার আল আসাদ ও সহযোগীদের মৃত্যুদণ্ডে উল্লাস

সিরিয়ায় বাশার আল আসাদ ও তার সহযোগীদের মৃত্যুদণ্ডে উল্লাসের আমেজ, জনতার আনন্দে ভরে উঠেছে দামেস্ক।

সিরিয়ায় বাশার আল আসাদ ও সহযোগীদের মৃত্যুদণ্ডে উল্লাস

সিরিয়ায় পতিত স্বৈরশাসক বাশার আল আসাদ ও তার সহযোগীদের মৃত্যুদণ্ডের রায় প্রকাশের পর দেশজুড়ে উল্লাসের আমেজ তৈরি হয়েছে। দামেস্কের আদালত প্রাঙ্গণে জাতীয় পতাকা হাতে উচ্ছ্বসিত জনতা রাস্তায় নেমে আসে।

অনেকে সেখানে উপস্থিত হয়েছেন তাদের নির্যাতিত পরিজনের ছবি নিয়ে, যাদেরকে আসাদ সরকারের আমলে হত্যা করা হয়েছিল। এই রায়ের ফলে যেন বহু বছরের বঞ্চনা ঘুচে যাওয়ার স্বস্তি প্রকাশ পেয়েছে।

একজন সিরিয়ান নাগরিক বলেন, "১৪টি বছর আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। প্রথমে স্বৈরাচারের পাশবিক নির্যাতনের শিকার হয় দেরা'র ছেলে-মেয়েরা। এরপর যুদ্ধ ও ক্ষতবিক্ষত হওয়ার বেদনা সহ্য করতে হয়েছে।"

রায়ের পর অনেকেই শহীদ জননীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আসাদ সরকারের সহযোগীদের মৃত্যুদণ্ড হওয়ায় তারা আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকার পতনের পর তিনি তার পরিবারসহ মস্কোতে রাজনৈতিক আশ্রয় নেন। এরপর বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস প্রধান আহমেদ আল শারা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেন।

বিজ্ঞাপন