ক্রিকেট মাঠ ও উইকেট ব্যবস্থাপনায় পেশাদার দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো কিউরেটর লেভেল-১ কোর্স আয়োজন করছে।
গ্রাউন্ডস কমিটির উদ্যোগে আয়োজিত এই কোর্সের অংশ হিসেবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
কর্মশালায় দেশের বিভিন্ন ভেন্যুর গ্রাউন্ড স্টাফরা অংশ নিচ্ছেন। পরবর্তী কর্মশালা ২৩ ও ২৪ আগস্ট রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এই কোর্সে মোট ৪০ জন গ্রাউন্ড স্টাফ অংশগ্রহণ করবেন। প্রশিক্ষক হিসেবে বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টনি হেমিংস দায়িত্ব পালন করছেন।
বিসিবি দেশের গ্রাউন্ড স্টাফদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির পাশাপাশি ক্রিকেট ভেন্যুগুলোর আন্তর্জাতিক মানের খেলার পরিবেশ নিশ্চিত করতে চায়।