মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

তুরস্কের লিগে মোহাম্মদ সালাহর পর লুকাকুর যোগদান

মোহাম্মদ সালাহর পর তুরস্কের লিগে যোগ দিচ্ছেন রোমেলু লুকাকু।

তুরস্কের লিগে মোহাম্মদ সালাহর পর লুকাকুর যোগদান

মোহাম্মদ সালাহর পর এবার তুরস্কের লিগে পাড়ি জমাচ্ছেন রোমেলু লুকাকু। ইতালিয়ান গণমাধ্যম ‘লা গাজেত্তা দেল্লো স্পোর্ত’ জানাচ্ছে, ফেনারবাচের সঙ্গে লুকাকুর কথাবার্তা প্রায় চূড়ান্ত।

প্রতিবেদন অনুযায়ী, আগামী এক-দুই দিনের মধ্যে চুক্তি সম্পন্ন হতে পারে। লুকাকু ইতোমধ্যে নাপোলি ছেড়ে ফেনারবাচে যাওয়ার প্রাথমিক সম্মতি দিয়েছেন।

তুরস্কের ক্লাবটির সঙ্গে তার দুই বছরের চুক্তি হতে পারে, যেখানে বোনাসসহ বার্ষিক বেতন হবে ১ কোটি ইউরো। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০২৪ সালে চেলসি থেকে নাপোলিতে যোগ দেন এবং সেবার যোগ দিয়েই ক্লাবটিকে সিরি আ জিতিয়েছিলেন।

দিনকয়েক আগে মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ লিভারপুল ছেড়ে ত্রাবজোনস্পোরে যোগ দিয়ে বড় চমক দেন। এবার লুকাকুও একই পথে হাঁটছেন।

বিজ্ঞাপন