ম্যানচেস্টার সিটিতে প্রায় এক দশক পর আবারও যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক জেরোনিমো রুলি। ফরাসি ক্লাব মার্শেই থেকে ১৭ লাখ পাউন্ডে দুই বছরের চুক্তিতে তাকে দলে নিচ্ছে সিটি।
২০১৬-১৭ মৌসুমে সিটির সঙ্গে চুক্তি হলেও সে সময় মূল দলের হয়ে কোনো ম্যাচ খেলেননি রুলি। এরপর তিনি রিয়াল সোসিয়েদাদ, ভিয়ারিয়াল, আয়াক্স ও মার্শেই ক্লাবে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন।
৩৪ বছর বয়সী এই গোলরক্ষক ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন। আকাশি-নীল জার্সিতে তিনি এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছেন।
নতুন মৌসুমে সিটির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে রয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। রুলিকে মূলত ব্যাকআপ গোলরক্ষক হিসেবে দলে নেওয়া হচ্ছে।