মিশর প্রথমবারের মতো নকআউটের টিকিট কেটে ইতিহাস গড়েছে এবং তারা আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছে। আজ আটালান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচ।
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার জন্য এই ম্যাচটি চ্যালেঞ্জিং হতে পারে। কেপ ভার্ডের বিপক্ষে কষ্টার্জিত জয় পাওয়ার পর আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গ্রুপপর্বে তারা তেমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি, কিন্তু দ্বিতীয় রাউন্ডে কেপ ভার্ডের বিরুদ্ধে খেলার সময় কিছু ঘাটতি দেখা গেছে।
মিশরের হেড কোচ হোসাম হাসান বলেন, “ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। আমরা আর্জেন্টিনাকে সম্মান করি, কিন্তু ভয় পাই না। ওদের মেসি থাকলেও, আমাদের সালাহ আছে।” তিনি আরও জানান, তার খেলোয়াড়রা আর্জেন্টিনাকে হারাতে প্রস্তুত এবং নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।
অন্যদিকে, আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি বলেন, “দিন দিন বিশ্বকাপ আরও কঠিন হচ্ছে। কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমাদের লক্ষ্য হলো গত ম্যাচের ভুলগুলো শুধরে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা।”