বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

আফগানিস্তান ও বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি খেলার নিশ্চয়তা, ওয়েস্ট ইন্ডিজকে বাছাইপর্বে যেতে হবে

আফগানিস্তান ও বাংলাদেশের ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার নিশ্চয়তা, ওয়েস্ট ইন্ডিজকে বাছাইপর্বে যেতে হবে।

আফগানিস্তান ও বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি খেলার নিশ্চয়তা, ওয়েস্ট ইন্ডিজকে বাছাইপর্বে যেতে হবে

বেলফাস্টে তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে আফগানিস্তান।

এই জয়ের ফলে রাশিদ খানদের দলের সঙ্গে বাংলাদেশও বিশ্বকাপে খেলবে। আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো সরাসরি ২০২৭ বিশ্বকাপে জায়গা পাবে, তবে আয়োজক দেশ সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বয়ংক্রিয়ভাবে স্থান নিশ্চিত করেছে।

আফগানিস্তান এই জয় নিশ্চিত করে শীর্ষ আট দলের মধ্যে নিজেদের স্থান নিশ্চিত করেছে। বাংলাদেশের অবস্থানও ৩০ সেপ্টেম্বরের মধ্যে শীর্ষ ৯-এ থাকার সম্ভাবনা রয়েছে।

ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানায়, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে বিশ্বকাপে খেলবে আফগানিস্তান।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের র‍্যাঙ্কিং ১০ নম্বরে থাকায় সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ নেই। আগামী ৩০ সেপ্টেম্বরের আগে তারা দুটি ওয়ানডে ম্যাচ খেলবে, তবে সেগুলো জিতলেও র‍্যাঙ্কিংয়ে ৯-এর মধ্যে উঠতে পারবে না।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করতে না পারার পর ওয়েস্ট ইন্ডিজ এবারও বাছাইপর্বে যেতে বাধ্য হচ্ছে। গতবার তারা সুপার সিক্স পর্বে পঞ্চম হয়ে বিদায় নেয়।

বিজ্ঞাপন