বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি সম্পূর্ণ সুস্থ: প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন, জানিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি সম্পূর্ণ সুস্থ: প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, সর্বোচ্চ নেতার সাথে দীর্ঘ ৭ ঘণ্টার বৈঠক শেষে এই তথ্য প্রকাশ করেন।

পেজেশকিয়ান জানান, "যে ব্যক্তি সাত থেকে আট ঘণ্টা বসে আলোচনা করতে পারেন, তার কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে না।" বৈঠকটি খুবই ফলপ্রসূ ছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, "আমরা সব সমস্যার ওপর আলোচনা করেছি এবং সর্বোচ্চ নেতা ব্যাপক ধৈর্যের সাথে সবধরণের উদ্বেগ ও সমস্যার জন্য দিকনির্দেশনা দিয়েছেন।"

মুজতাবা খামেনি মার্কিন আগ্রাসনের পর থেকে নিরাপত্তা ও অসুস্থতাজনিত কারণে আত্মগোপনে রয়েছেন। তবে তিনি নিয়মিত শীর্ষ নেতাদের সাথে বৈঠক করছেন।

বিজ্ঞাপন