বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
আন্তর্জাতিক

মুজতাবা খামেনির প্রতিশোধের অঙ্গীকার, শহীদের রক্তের দাবি

মুজতাবা খামেনি শহীদের রক্তের প্রতিশোধ নেবার অঙ্গীকার করেছেন।

মুজতাবা খামেনির প্রতিশোধের অঙ্গীকার, শহীদের রক্তের দাবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনি তার নিহত পিতা ও সাবেক সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, এটি শুধুমাত্র তার ব্যক্তিগত দাবি নয়, বরং সমগ্র ইরানি জাতির দাবি, এবং সেই প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, খামেনি তার টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক লিখিত বার্তায় বলেন, 'শহীদ নেতাসহ এই দুই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করছি।'

তিনি আরও উল্লেখ করেন, 'এই অপরাধের সঙ্গে জড়িত অপরাধী ও হত্যাকারীদের জবাবদিহির মুখোমুখি করা হবে।' খামেনি তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টিকে ইরানি জনগণের ন্যায্য দাবি হিসেবে অভিহিত করেন।

এছাড়া, তিনি বলেন, এই লক্ষ্য বাস্তবায়নে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে 'না'।

মুজতাবা খামেনির এই বার্তা এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। একই সঙ্গে, আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধাপরাধের অভিযোগ ও ক্ষতিপূরণ দাবিতে কূটনৈতিক ও আইনি তৎপরতাও জোরদার করছে।

বিজ্ঞাপন