রবিবার, ১২ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান যুক্তরাষ্ট্রের হামলায় রেল অবকাঠামো ক্ষতির অভিযোগ করেছে

ইরান যুক্তরাষ্ট্রের হামলায় রেল অবকাঠামো ক্ষতির অভিযোগ করেছে এবং জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

ইরান যুক্তরাষ্ট্রের হামলায় রেল অবকাঠামো ক্ষতির অভিযোগ করেছে

ইরান আন্তর্জাতিক রেল পরিবহন সংস্থার কাছে যুক্তরাষ্ট্রের হামলায় রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ দায়ের করেছে। তেহরান জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জেনেভায় আন্তর্জাতিক রেল পরিবহনবিষয়ক আন্তঃসরকারি সংস্থা (ওটিআইএফ)-এর কাছে এ অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় গোলেস্তান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ রেলসেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

অভিযোগপত্রে ইরান দাবি করেছে, এই হামলা শুধু একটি রেলসেতুর ওপর আঘাত নয়; বরং এটি জনপরিবহন, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হামলার আরেকটি উদাহরণ।

চিঠিতে আরও বলা হয়েছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং বেসামরিক অবকাঠামোর নিরাপত্তার জন্য হুমকি। তেহরান সংস্থাটিকে তার আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে।

সাম্প্রতিক সংঘাতের পর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কাছে একের পর এক অভিযোগ দায়ের করছে ইরান। এর আগে, দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ, বেসামরিক স্থাপনায় হামলা এবং ক্ষতিপূরণ দাবির বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে আইনি উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন