বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যুদ্ধাপরাধের জন্য শাস্তি ও ক্ষতিপূরণ দাবি

ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে যুদ্ধাপরাধের জন্য শাস্তি ও ক্ষতিপূরণ দাবি

ইরানের বিচার বিভাগের প্রধান গুলাম হোসেইন মোহসেন এজেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে 'যুদ্ধাপরাধ' করার অভিযোগ তুলে তাদের শাস্তি এবং ক্ষতিপূরণ আদায়ের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনব্যবস্থা আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে।'

মোহসেন এজেই আরও জানান, ইরানের বিরুদ্ধে এসব অপরাধের বিচার নিশ্চিত করতে এবং দায়ীদের শাস্তির আওতায় আনতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, 'অপরাধের মাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্ষতিপূরণও তাদের দিতে হবে।'

এছাড়া, তিনি আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগগুলো এগিয়ে নিতে আন্তর্জাতিক আইনজীবী ও খ্যাতনামা আইন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন।

মোহসেন এজেই দাবি করেন, প্রায় আট দশক ধরে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েল হত্যা, গণহত্যা এবং শিশু হত্যাসহ নানা অপরাধ চালিয়ে যাচ্ছে। ইরান এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, 'যেখানেই জায়নিস্টদের বিরুদ্ধে প্রতিরোধের পতাকা উড়বে, সেখানে সহযোগিতা করতে ইরান কখনও দ্বিধা করবে না।' ইরানি জনগণের ওপর যে ক্ষয়ক্ষতি চাপিয়ে দেয়া হয়েছে, তার জন্যও ক্ষতিপূরণ আদায়ে তেহরান আইনি লড়াই চালিয়ে যাবে।

বিজ্ঞাপন