বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু, নিখোঁজ ৪০০ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ নেপাল-চীন সীমান্তে নজিরবিহীন ভূমিধসে ২০ জনের মৃত্যু নেপাল সীমান্তে হড়কা বানে ১৭ জনের মৃত্যু, শতাধিক ভারতীয় নিখোঁজ নেপালে আকস্মিক বন্যায় অন্তত আটজন নিহত, ক্ষতির পরিমাণ বাড়তে পারে হাইতিতে গ্যাং হামলায় ৪৭ জন নিহত, ৫০ জন অপহৃত: জাতিসংঘ মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু
আন্তর্জাতিক

ইরানকে লক্ষ্য করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে, জানালেন ট্রাম্প।

ইরানকে লক্ষ্য করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইরানকে লক্ষ্য করে ১ হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করেছেন যে, যদি ইরান মার্কিন প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করে, তবে আরও কয়েক হাজার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে।

শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় প্রকাশ্যে হত্যার আহ্বান জানানো হয়। এর পরপরই ট্রাম্প এই পাল্টা হুমকি দেন। ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প বলেন, "হত্যার চেষ্টা হলে ইরানের কোনো অংশই মার্কিন হামলা থেকে বাদ পড়বে না।"

এক দিন আগে, ইসরায়েল দাবি করে যে ইরান ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী, ট্রাম্প এই টার্গেট কিলিংয়ের তালিকার শীর্ষে রয়েছেন। তেল আবিব জানিয়েছে, এ বিষয়ে ট্রাম্পকে সতর্ক করা হয়েছে।

ওয়াশিংটন দাবি করেছে যে, তারা ট্রাম্পকে হত্যায় তেহরানের একাধিক পরিকল্পনা নস্যাৎ করেছে। সম্প্রতি ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প নিজেই দাবি করেন, ইরানের এক নম্বর টার্গেট তিনি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান।

বিজ্ঞাপন