সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের সুপ্রিম লিডারের ছবি শিগগিরই প্রকাশ হবে

ইরানের সুপ্রিম লিডার মুজতাবা খামেনির ছবি শিগগিরই জনসম্মুখে প্রকাশ হবে।

ইরানের সুপ্রিম লিডারের ছবি শিগগিরই প্রকাশ হবে

ইরানের সুপ্রিম লিডার মুজতাবা খামেনির জনসম্মুখে ছবি শিগগিরই প্রকাশ করা হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, এটি তার সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে ছবি প্রকাশ হবে।

বাসিজ অর্গানাইজেশনের উপপ্রধান কাসেম কোরাইশি মিজান নিউজ এজেন্সিকে বলেন, ভবিষ্যতে মুজতাবা খামেনির এমন ছবি প্রকাশ করা হবে যেখানে তাকে সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় এবং সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠকে দেখা যাবে।

শনিবার (৮ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একটি পুরোনো ভিডিও প্রকাশ করে, যেখানে মুজতাবা খামেনিকে ধর্মীয় শিক্ষা দিতে দেখা যায়। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মুজতাবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে কয়েক মাস ধরে নানা প্রশ্ন রয়েছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার সময় তিনি আহত হয়েছিলেন কিনা, তা নিয়ে আলোচনা চলছে।

সম্প্রতি প্রকাশিত ভিডিওতে তার শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন দেখা যায়নি। রোববার (৯ আগস্ট) আইআরএনএ জানিয়েছে, মুজতাবা খামেনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন, যেখানে দেশের সামরিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে দেশের বিভিন্ন চ্যালেঞ্জ, মানুষের জীবনযাত্রার ব্যয়, চলমান যুদ্ধের পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বিজ্ঞাপন