শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

ইউটিউবে আয় করার নতুন শর্ত, দ্বিগুণ হচ্ছে ওয়াচটাইমের প্রয়োজন

ইউটিউব নতুন নিয়মে আয় করতে দ্বিগুণ ওয়াচটাইম ও শর্টস ভিউ প্রয়োজন।

ইউটিউবে আয় করার নতুন শর্ত, দ্বিগুণ হচ্ছে ওয়াচটাইমের প্রয়োজন

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব নতুন নিয়ম ঘোষণা করেছে, যার ফলে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশনের মাধ্যমে আয় করতে হলে নির্মাতাদের জন্য কঠোর শর্ত আরোপ করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউব থেকে আয় করতে হলে নির্মাতাদের গত ১২ মাসে অন্তত ৮ হাজার ঘণ্টা ওয়াচটাইম বা ৯০ দিনে ২ কোটি শর্টস ভিউ অর্জন করতে হবে। বর্তমানে এই শর্ত ছিল যথাক্রমে চার হাজার ঘণ্টা ও এক কোটি শর্টস ভিউ।

১ হাজার সাবস্ক্রাইবার থাকার শর্তটি আগের মতোই বহাল থাকবে। মনিটাইজেশন থাকা পুরোনো নির্মাতাদের জন্যও শর্টস থেকে নিয়মিত আয় বজায় রাখতে ৯০ দিনে অন্তত ১ কোটি ভিউ থাকা বাধ্যতামূলক। নির্ধারিত সময়ে ভিউ এর নিচে নামলে শর্টসের আয় সাময়িকভাবে বন্ধ হবে, তবে চ্যানেল মনিটাইজড থাকবে।

ইউটিউব জানায়, নতুন নিয়মের ফলে শর্টস থেকে ভালো আয় করা চ্যানেলগুলোতে কোনো প্রভাব পড়বে না। তবে নতুন সীমার নিচে থাকা চ্যানেলের সংখ্যা জানানো হয়নি।

গুগলের মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি উল্লেখ করে যে, ইউটিউব প্রিমিয়াম সেবা চালু থাকা দেশগুলোতে কম খরচের প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন সেবাও সম্প্রসারণ করা হচ্ছে।

ক্রিয়েটরদের দেখার সময় ও ভিউয়ের ভিত্তিতে সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ দেয়া হবে। দীর্ঘ ভিডিও নির্মাতারা পাবেন ৫৫ শতাংশ এবং শর্টস নির্মাতাদের ভাগ্যে জুটবে ৪৫ শতাংশ।

ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়, ক্রমবর্ধমান জনপ্রিয়তার সঙ্গে তাল মিলিয়ে এসব পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে প্রতিদিন ইউটিউবে ২০০ বিলিয়নেরও বেশি শর্টস ভিডিও দেখা হয়। নতুন নিয়ম আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন