টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেলে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করতে আবেদন করেছে প্রসিকিউশন।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, হাজির হওয়ার পর এই মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখানো হতে পারে। শনিবার (৮ আগস্ট) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে গুমের মামলায় শেখ হাসিনা, জিয়াউল আহসান, আসাদুজ্জামান খান কামালসহ তৎকালীন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে।
২০১৫ সালে উত্তরা থেকে তৎকালীন বিএনপি যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়। তদন্ত সংস্থার অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, তাকে গুম করে র্যাবের সদর দফতরে গোপন বন্দিশালা টিএফআই সেলে রাখা হয়েছিল।