সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ওবায়দুল কাদেরের নির্দেশে তথ্যপ্রবাহ বন্ধের অভিযোগ

ওবায়দুল কাদেরের নির্দেশে তথ্যপ্রবাহ বন্ধের অভিযোগ উঠেছে।

ওবায়দুল কাদেরের নির্দেশে তথ্যপ্রবাহ বন্ধের অভিযোগ

২০২৪ সালের ১৬ জুলাই, তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট স্লো করার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রোববার এই কল রেকর্ডটি ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। তারা জানায়, ওবায়দুল কাদেরের নির্দেশনার পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে প্রথমে ইন্টারনেট স্লো করা হয় এবং পরে ধাপে ধাপে বন্ধ করা হয়।

এছাড়া, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাতজনের বিরুদ্ধে চলমান মামলায় এই কল রেকর্ডটি অভিযোগের প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। প্রসিকিউশন দাবি করেছে, আন্দোলন দমাতে মারণাস্ত্রের পাশাপাশি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার শুরু হয়।

তথ্য ছড়িয়ে পড়া রোধে ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয় বলে দাবি করেছে প্রসিকিউশন। ফরেনসিক ল্যাবে কল রেকর্ডটির সত্যতা যাচাইয়ের পর এটি তথ্য-প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

বিজ্ঞাপন